ভেনিজুয়েলায় ইরানের তেল রফতানি ঠেকাতে চেয়েছিল ওয়াশিংটন। সেচা করতে না পারায় এখন দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের দেওয় তথ্যানুযায়ী, ইরান থেকে পাঁচটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল এবং তেল জাতীয় পণ্য পাঠানো হয়েছে। চারটি জাহাজ ভেনিজুয়েলায় প্রবেশ করেছে এবং বাকি একটি জাহাজ ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে।
এ অবস্থায় একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে জানায়, আরও দুটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল নেয়া হবে এবং এই দুটি ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র।
ইরান এবং ভেনিজুয়েলার কর্মকর্তারা ওয়ালস্ট্রিট জার্নালের খবর সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি।
আনন্দবাজার/এস.কে








