মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার-এ শ্লোগানকে সামনে রেখে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া নামক স্থানে এ মাঠ দিবস সভার আয়োজন করা হয়।
মাঠ দিবস সভায় উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) দিনাজপুর-এর উপপরিচালক মো. শাহালম।








