রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ছয়জন মহাব্যবস্থাপক (জিএম)। রবিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
জনতা ব্যাংকে ডিএমডি হয়েছেন তিনজন, অগ্রণী ব্যাংকে দুইজন এবং রূপালী ব্যাংকে একজন। এছাড়া বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিতে একজন পদোন্নতি পেয়েছেন।
জনতা ব্যাংকের পদোন্নতি পাওয়া তিনজন হলেন জিএম মুরশেদুল কবীর, আমিরুল হাসান ও জামিনুর রহমান। অগ্রণী ব্যাংকে পদোন্নতি পেয়েছেন আবদুস সালাম মোল্যা ও মাহমুদুল আমিন মাসুদ। রূপালী ব্যাংকে মোহাম্মদ জাহাঙ্গীর এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রিফাত হাসান ডিএমডি হয়েছেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নিজ নিজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
আনন্দবাজার/ডব্লিউ এস








