বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের টিকা উদ্ভাবন ও চিকিৎসা সরঞ্জামাদি তৈরির জন্য বিনিয়োগ করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। স্পুটনিক নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের চেষ্টা করছে আরডিআইএফ। মহামারিটি ছড়িয়ে যাওয়ার ব্যাপারেও সব ধরনের খবর রাখা হচ্ছে। অ্যাভিফাভির ওষুধ তৈরি, করোনার বিরুদ্ধে লড়াইয়ের চিকিৎসা সরঞ্জাম তৈরি এবং টিকা উদ্ভাবনের জন্য আমরা অর্থায়ন করেছি।
আরডিআইএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাইরিল ডিমিত্রিভ বলেন, চিকিৎসা সরঞ্জাম তৈরি এবং অন্যান্য উপকরণ তৈরির জন্য বড় ধরনের অর্থ বরাদ্দ করা হয়েছে।
আনন্দবাজার/টি এস পি








