যুক্তরাষ্ট্রের সরকারের কথিত ইরানি তেল ট্যাংকারের জ্বালানি বিক্রি করে বিপুল অংকের অর্থ আয় করার যে প্রকাশ্য ঘোষণা দিয়েছে সে ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, ক্যারিবিয়ান সাগরের জলদস্যুরা অন্যের জাহাজ লুট করে দম্ভভরে গর্ব করে বেড়াচ্ছে। অথচ কোনও সভ্য সমাজ চুরি করে গর্ব করতে পারে না।
গতকাল শুক্রবার মার্কিন আইন মন্ত্রণালয় জানায়, ভেনিজুয়েলা যাওয়ার পথে মার্কিন নৌসেনারা যেসব ইরানি তেল ট্যাংকার আটক (চুরি) করেছিল সেগুলোর তেল বিক্রি করেছে ওয়াশিংটন।
এ ব্যাপারে খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেন, তেহরান এর আগেও ঘোষণা করেছে ওই ট্যাংকারগুলো ইরানের নয় বরং অন্য কারও জাহাজ চুরি করেছে মার্কিন সেনারা।
গতকাল শুক্রবার মার্কিন বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সম্প্রতি আমেরিকা জলদস্যু স্টাইলে ভেনিজুয়েলাগামী ইরানি তেলের চালান চুরি করেছিল। সেই তেল ৪ কোটি ডলারে বিক্রি করা হয়েছে। কিন্তু শুরু থেকেই ইরান বলে এসেছে ওই তেল ট্যাংকারগুলো ইরানের ছিল না।
আনন্দবাজার/টি এস পি








