গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ২৩ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগী সংখ্যা ছাড়িয়ে ১৯ লাখ চার হাজার ৮২৬ জন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জন মারা গেছে। এখন পর্যন্ত মোট মারা গেলো ২৮ হাজার ৭৯১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন আট হাজার ৮২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৯০৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৪৪৮টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৩৫ হাজার ৭৩৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪২ লাখ ২৬ হাজার ৭৮৭টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন। রাজশাহী ও খুলনার দুইজন করে আর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের একজন করে। ২০ জনের মধ্যে সরকারি হাসপাতালেই ১২ জন আর বেসরকারি হাসপাতালে আটজন মারা গেছেন।








