সীমান্তে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলো অস্ট্রিয়া-ইতালি
প্রকাশ:

বিস্তারিত
করোনা মহামারীকালে প্রতিবেশী সীমান্তে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলো অস্ট্রিয়া। কিন্তু ইতালির সাথে সীমান্ত বন্ধ রাখবে দেশটি।
সব মিলিয়ে আটটি দেশের সাথে সীমান্ত রয়েছে দেশটির। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালির পরিস্থিতি এখনো সীমান্ত খুলে দেয়ার উপযুক্ত বলে মনে করছে না তার দেশ। অন্যদিকে ইতালির কমর্তকর্তারা জানায়, অস্ট্রিয়ার সাথে সীমান্ত খোলার বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে।
এর আগে বুধবার ইউরোপের অন্যান্য দেশের সাথে সীমান্ত খুলে দিয়েছে ইতালি। এমনকি বাইরে থেকে কেউ আসলে তাকে কোয়ারেন্টিনেও থাকতে হচ্ছে না। শুধু স্বাস্থ্য পরীক্ষা করেই যে কাউকে ইতালিতে ঢুকতে দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়াতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে তারা।
আনন্দবাজার/তা.তা







