মুজিববর্ষ উপলক্ষে মোবাইল অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আগামী ১৭ মার্চ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে প্রথম মোবাইল অ্যাপ চালু করবে সোনালী ব্যাংক।
বুধবার (৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২০-এ কথা বলেন ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
জিয়াউল হাসান সিদ্দিকী জানান, মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ আমরা মোবাইল অ্যাপ চালু করব। এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে প্রথম মোবাইল অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে গ্রাহক সহজেই অর্থ লেনদেন করতে পারবেন।
আনন্দবাজার/তা.তা








