প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে যেসব মৃত্যু ঘটছে তা থেকে দেশের ডাক্তাররা লাভবান হচ্ছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড স্পর্শ করেছে। এক লাখেরও বেশি মানুষ করোনাাভাইরাসে আক্রান্ত হয়েছে এদিন।
করোনায় মৃত্যু প্রসঙ্গে ট্রাম্প জানান, যদি কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা অর্থ পান। আপনারা সবাই এটা জানেন। ঠিক না? আমি বলতে চাইছি যে, আমদের ডাক্তররা খুবই স্মার্ট। গতকাল শুক্রবার উইসকনসিনের গ্রিন বে-তে নির্বাচনী সমাবেশে একথা বলেন ট্রাম্প।
উইসকনসিনের বিরোধী ডেমোক্র্যাটিক দলের গভর্নর ওই অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন তার সমালোচনা করে তিনি বলেন, জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি ছুটির দিনে অথবা অন্য কোনো বিশেষ উপলক্ষে সমাবেশ করতে দেবেন না। সেজন্য আপনাদেরকে নিজেদের অঙ্গরাজ্য উন্মুক্ত রাখতে হবে।
আনন্দবাজার/টি এস পি








