কৃষিই সমৃদ্ধি ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দীঘিনালা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তববয়নের ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফহমিদা মুস্তাফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নুরে আলম ছিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা প্রমুখ। এতে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।








