প্রানঘাতী করোনা ভাইরাস মহামারির এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো কানাডায়ও মৃত্যুর সংখ্যা উল্লেখ করার মতো। করোনায় ৭ হাজারের বেশি মৃত্যুর মধ্যে কুইবেকের মন্ট্রিয়ল এবং অন্টারিও’র টরন্টো শহরেই বেশি। কিন্তু ক্যুইবেক প্রদেশে অর্ধেকের চেয়ে বেশি। এরই মধ্যেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।
কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়িয়ে এখন দাঁড়ালো ৭,৮৯৭ জন। আক্রান্তের পরিমাণ ৯৬ হাজার ৬শ’ ৫৩ জন। এবং ৫৫ হাজার ৫৭২ জন সুস্থ হয়েছেন।
কানাডার আলবার্টায় স্টেজ ২-এ পাবলিক লাইব্রেরি, সিনেমা থিয়েটার, কমিউনিটি হল, ব্যক্তিগত সার্ভিস এবং টিমন স্পোর্টস সহ একাধিক ব্যবসা ও প্রতিষ্ঠান খুলবে।
সেইসঙ্গে কিন্ডারগার্টেন থেকে গ্রেট -১২ স্কুল ডিপ্লোমা পরীক্ষা এবং গ্রীষ্মকালীন স্কুলগুলি ও খুলতে সক্ষম হবে।
আনন্দবাজার/এস.কে








