কাল ডেভিড হকনির আঁকা 'দ্য স্প্ল্যাশ' ছবিটি লন্ডনের এক নিলামে ২৫৩ কোটি টাকা দামে বিক্রি হয়েছে। পূর্বে তার ‘পোর্ট্রেট অব অ্যান আর্টিস্ট’ ছবিটি ২০১৮ সালে প্রায় ৭৬৭ কোটি টাকায় বিক্রি হয়েছিল।
গত বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী চিত্রশিল্পীদের একজন ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি। অনেক আলোচনা ও বিশ্লেষণ হয়েছে তার ‘দ্য স্প্ল্যাশ’ ছবিটি নিয়ে। গত শতকের সবচেয়ে আইকনিক পপ আর্টের একটি এটি। গতকাল ইংল্যান্ডের লন্ডনে এক নিলামে ছবিটি বিক্রি হয়েছে ২৯.৮ মিলিয়নে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৫৩ কোটি টাকা।
৮২ বছর বয়সী হকনির জীবিত চিত্রশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ-বিত্তের মালিক হিসেবে খ্যাতি আছে।
আনন্দবাজার্/এস.কে








