অনিশ্চিয়তায় পড়েছে বাণিজ্যিক ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন চালুর উদ্যোগ। মঙ্গলবার থেকে এই সেবা চালুর কথা থাকলেও কারিগরী সীমাবদ্ধতায় তা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার সকালে আন্তঃলেনদেন চালু স্থগিত করার বিষয়ে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে মৌখিকভাবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অপারেটররা বলছে, কবে নাগাদ এই সেবা চালু করা হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানায়, যেসব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন পরীক্ষামূলকভাবে সম্পন্ন হয়েছে, ২৭ অক্টোবর থেকে সেসব প্রতিষ্ঠানের গ্রাহক সেবা দেয়া হবে। বাকিদের এই সেবা চালু করতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস








