ঢাকা ছেড়েছেন ৩০১ মার্কিন নাগরিক
প্রকাশ:

বিস্তারিত
ঢাকা ছেড়েছেন ৩০১ জন মার্কিন নাগরিক। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইট তারা দেশ ত্যাগ করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান ।
জানা যায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও উড়োজাহাজের আসনের তুলনায় যাত্রী বেশি হওয়ার ফলে জটিলতা দেখা দেয়। পরে জটিলতা কাটিয়ে ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে রাতে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।
আনন্দবাজার/এফআইবি







