বায়ু দূষণের কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দিল্লি ও এর আশপাশের শহরের স্কুল, কলেজ বন্ধ রাখা উচিত বলে জানিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
মঙ্গলবার রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে একথা জানায় কমিশন। করোনায় লকডাউনে যেভাবে অনলাইনে ক্লাস হতো সেভাবেই নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সি এ কিউ এম-এর আদেশে আগামী ২১শে নভেম্বর পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের ৫০ শতাংশ কর্মীকে ঘরে বসে কাজের পরামর্শ দেয়া হয়েছে। এই সময় নির্মাণকাজও বন্ধ রাখতে বলা হয়েছে।
রেলস্টেশন, বাস টার্মিনাল ও বিমানবন্দরে নির্মাণকাজ এই নির্দেশনার বাইরে থাকবে। রাজধানীতে ট্রাক প্রবেশেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
তবে জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে। দীপাবলির পর থেকেই বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি।
আনন্দবাজার/শহক








