করোনাভাইরাস সংক্রমণের ফলে বিপুল সংখ্যক কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, সহিংস কর্মকান্ড ব্যতিত অন্য কারণে যারা কারাদন্ড ভোগ করছেন, তাদের সবাইকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বিচারবিভাগ থেকে এরইমধ্যে আমাদের এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরাও চিন্তা-ভাবনা করেছি। এরমধ্যে কিছু জটিলতা রয়েছে। তবে আমরা কেবল সহিংস ঘটনা ছাড়া যারা অন্যান্য কারণে কারাবন্দি আছে, তাদের বিষয়ে ভেবেছি। কেবল তাদের ব্যাপারেই বলেছি, ঠিক আছে (ছেড়ে দেওয়া যাবে)।
গতকাল রবিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলোচনার সময় এসব জানান ট্রাম্প। এ সিদ্ধান্তের জেরে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওহিও, টেক্সাসসহ আরো অন্যান্য রাজ্যের কারাগার থেকে হালকা মাত্রার অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। যারা অসুস্থ এবং বয়স্ক, তাদেরও মুক্তি দেওয়া হচ্ছে করোনার বিষয়টি বিবেচনায় রেখে।
আনন্দবাজার/তা.তা







