ভারতের দিল্লিতে তাবলিগ জামাতে অংশ নেয়া ৬ ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তেলেঙ্গানার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে কাশ্মীরের শ্রীনগরেও একজনের মৃত্যু হয়, মৃত ব্যক্তি ওই জমায়েতে অংশ গ্রহণ করেছিলেন।
এদিকে গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয় সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও অনেকেই অংশ নিয়েছিলেন।
দিল্লির ওই তাবলিগ জামাতে অংশ নেওয়া ৩ শতাধিক মানুষকে এখন দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং তাদের হাসাপতালের আইসোলেশনে রাখা রয়েছেন।
মহামারি নোভেল করোনাভাইরাস ভয়াবহ সংক্রামক হওয়ায় মসজিদের ওই জামাতের মাধ্যমে ভাইরাসটি ভারতজুড়ে ব্যাপক হারে মানুষকে সংক্রমিত করতে পারে বলে আশঙ্কা করছে ভারত সরকার।
জমায়েতে অংশ নেয়া ১৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়। কোয়ারেন্টাইনে পাঠানো হয় ২ হাজার মানুষকে। দেশটিতে এই প্রথম এক স্থান থেকে এত মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে।
আনন্দবাজার/শহক








