সাধারণত খাবার রান্না করতে গিয়ে দীর্ঘ্য সময় রান্নাঘরে কাটিয়ে ফেলেন অধিংশ মানুষ। তবে কিছু কৌশল জেনে নিলে সল্প সময় ব্যয় করেই খাবার তৈরি করা সম্ভব। একই সঙ্গে চুলার কাছে দীর্ঘ সময় থাকার কারণে যে একঘেয়েমি বা বিরক্তি চলে আসে তা-ও এড়ানো সম্ভব।
চলুন তবে জেনে নেই রান্না দ্রুত করার সাতটি উপায়:
১. খাবার রান্না করার পুরো প্রক্রিয়াকে তিন ভাগে বিভাক্ত করে নিবেন। প্রথমে প্রস্তুতি, এরপর তৈরি করে নেওয়া এবং শেষে ফিনিশিং পর্ব। এতে খাবার তৈরির প্রক্রিয়াক আর একঘেয়ে লাগবে না। সব সময় তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় কাজ করবেন। এতে রান্নাও ভালো হবে।
২. অনেকেই চুলায় হাঁড়ি চাপিয়ে তাতে সব উপকরণ বসিয়ে দেয়। কিন্তু যদি চান পাত্রে খাবার না লেগে থাকুক, সেক্ষেত্রে যে পাত্রে রান্না করবেন সেটাকে খুব ভালো করে গরম করে নিবেন। এতে রান্নার সময় খাবার পাত্রের গায়ে লেগে থাকবে না।
৩. কাটাকুটি ছুড়ি বা বটি যেন ধারালো হয়, সেদিকে নজর রাখবেন। এতে আপনার কাটাকুটির কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।
৪. কোন রান্নায় কতটুকু লবণ বা মরিচ দেবেন তা বুঝতে না পারলে কম করে দিবেন। পরে স্বাদ বুঝে বাড়িয়ে দেওয়া যাবে।
৫. যেসব কাজ আগে থেকেই গুছিয়ে রাখা সম্ভব, তা গুছিয়ে রাখবেন। মশলা বাটা বা গুঁড়া করার কাজ, সবজি বা মাছ-মাংস কাটাকুটির কাজ আগেই সেরে রাখতে পারেন। এতে করে পরে রান্না করা অনেকটা সহজ হয়।
৬. ফ্রিজে খাবার রাখার সময় স্বাস্থ্যকর উপায় মেনে চলবেন। ভালোভাবে প্যাকেটিং করুন, যেগুলো ঢাকা দরকার তা ঢেকে রাখবেন।
৭. খাওয়ার পরে বাসন-পত্র জমিয়ে রাখবেন না। যত দ্রুত সম্ভব সেগুলো ধুয়ে নিন। নয়তো সেখানে জীবাণু জন্মাতে পারে। আবার একসঙ্গে অনেক বাসন-পত্র ধুতেও বিরক্তি লাগতে পারে।
আনন্দবাজার/এম.কে








