ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন করোনার নমুনা পরীক্ষা করার উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্র। ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে কলকাতার নাইসেডে তিনি এই যন্ত্র উদ্বোধন করেন। এদিন উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে আরো দুটি উন্নতমানের করোনা পরীক্ষা যন্ত্রের উদ্বোধন করেন তিনি। মোদী বলেন, এর কারণে ভারতে করোনা আন্দোলন আরো বেশি শক্তিশালী হবে।
ভার্চুয়াল এই উদ্বোধনী বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা জানান, “এই ধরনের উন্নত যন্ত্রের ফলে করোনা পরীক্ষা আরো বাড়বে।” একইসঙ্গে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে এই উন্নতমানের যন্ত্র দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
সংশ্লিষ্টরা জানান, দিনে ১০,০০০ নমুনা পরীক্ষা করতে সক্ষম এই যন্ত্রটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমরা করোনার বিরুদ্ধে লড়ব এবং জিতব। দেশে ১৩০০ কেন্দ্রে করোনা পরীক্ষা হচ্ছে। আগামীতে প্রতিদিন ১০লাখ পরীক্ষা করার চেষ্টা চলছে।”
করোনার প্রথম দিকে পরীক্ষা হত একমাত্র কেন্দ্রীয় সংস্থা নাইসেডে। তারপর ধিরে ধিরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ল্যাবে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়। এবার একা নাইসেড নতুন যান্ত্রটির সাহায্য একসাথে ১০ হাজার জনের পরীক্ষা করতে সক্ষম হবে। এর কারণে দিন প্রতি টেস্টের সংখ্যা বাড়বে। পরীক্ষা কম হচ্ছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা এই ধরনের যন্ত্র কাজ শুরু করলে দিন প্রতি পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।
সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস
আনন্দবাজার/এফআইবি








