করোনাভাইরাসের মহামারি চলছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও, তা থেকে বাদ যায়নি আমাজনের জঙ্গলের উপজাতিরাও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখোনে মৃত্যু সংখ্যা। বিলুপ্তির পথে এই প্রাচীন উপজাতিরা।
জানা যায়, ইকুয়েডরে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশি৷ মৃত্যু হয়েছে ১৬০০-র বেশি মানুষের ৷ এছড়া ইকুয়েডরে আমাজনের জঙ্গলে আরও কিছু উপজাতির মধ্যে করোনা সংক্রমণ ঘটেছে৷
করোনার জেরে ইকুয়েডর-পেরু সীমান্তের কাছে সেইকোপাই নামে একটি প্রাচীন উপজাতি বিলুপ্তির পথে৷ বর্তমানে এই উপজাতির সংখ্যা ৭৪৪৷ তার মধ্যে ১৫ জনের করোনা ধরা পড়েছে৷ উপজাতিটির দুই প্রবীণ নেতা মারা গিয়েছেন করোনায়৷
এই উপজাতির সভাপতি জাস্টিনো পিয়াগুয়াজের অভিযোগ, তারা এপ্রিলের মাঝামাঝি সময়ে স্থানীয় শহরে প্রশাসনকে জানিয়েছিলেন ৷ কিন্তু প্রশাসন তাদের কথায় কান দেয়নি৷ কয়েকজন ডাক্তার বলেছিলেন, এমনি সিজনাল ফ্লু৷ করোনা নয়৷
এরপর করোনা আক্রান্ত হয়ে যখন তাদের এক প্রবীণ নেতার মৃত্যু হয় তখনও তারা ইকুয়েডর সরকারের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চায়৷ সরকার কোনও সাড়া দেয়নি৷
জাস্টিনোর ভাষ্যমতে, 'আমাদের এই উপজাতির আর মেরেকেটে ৭০০ জন রয়েছে৷ এর আগেও আমাদের এই ধরনের বিপদের মুখে পড়তে হয়েছে৷ আমরা চাইছি না ইতিহাসের পুনরাবৃত্তি হোক৷'
আনন্দবাজার/শহক








