মাস্ক না পরাটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ছিল বিরাট এক বীরত্বের ব্যাপার। তবে নিজের সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে মাস্ক পরা শুরু করলেন ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে আহত সেনাকর্মী ও অসুস্থ স্বাস্থ্যকর্মীদের দেখতে গিয়েছিলেন তিনি। আর সেখানে তিনি মাস্ক পরিহিত অবস্থায় তাদের সাথে সাক্ষাৎ করেন। এর মাধ্যমেই অর্থাৎ করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর ট্রাম্পকে প্রথমবারের মতো প্রকাশ্যে মাস্ক পরতে দেখা যায়।
বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আহত সেনাকর্মী ও অসুস্থ স্বাস্থ্যকর্মীদের দেখতে গিয়েছিলেন ট্রাম্প। আর সেখানে তিনি মাস্ক পরিহিত অবস্থায় আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে হেলিকপ্টারে ওঠার জন্য হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি বলেন, আমি মাস্কের বিপক্ষে ছিলাম না, তবে আমি বিশ্বাস করি মাস্ক পরার একটা সময় এবং নির্দিষ্ট জায়গা রয়েছে।
এদিন প্রকাশ্যে মাস্ক পরা নিয়ে ট্রাম্প জানান, আমি মনে করি যদি কেউ হাসপাতালে যায়, কোনো নির্দিষ্ট কাজে, অর্থাৎ যেখানে প্রচুর সেনা সদস্য এবং স্বাস্থ্যকর্মী রয়েছে। তাকে অবশ্যই মাস্ক পরতে হবে।
আনন্দবাজার/এম.কে








