প্রতারণার মামলায় দেশের জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে সম্প্রতি কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন নাম মঞ্জুর করে এই নির্দেশ দেন।
জানা গেছে, ২০১৯ সালের ৩০ জুলাই দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র- মায়ের মর্যাদা, শুভ বিবাহ, অপেক্ষা এবং অজান্তে ছবিগুলো কিনে নেন ইউটিউব চ্যানেলে প্রচার করতে পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন। তিনি ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় বাণিজ্যিক শর্তে ছবিগুলো কিনেছিলেন।
কিন্তু তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেন।
পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এই ৪টি চলচ্চিত্র তার আগেই ২০১৭ সালে অন্য দুজন ব্যক্তির কাছে বিক্রি করেন। ফলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছবিগুলো আপলোড করার সাথে সাথে লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।
আনন্দবাজার/এইচ এস কে








