গেল বছর ভক্তদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। চলতি বছরও একই ধারাতে একের পর এক ছবিতে কাজ করছেন তিনি। বর্তমানে তিনি কাজ করছেন অ্যাকশন ধাঁচের সিনেমা ‘সূর্যবংশী’তে।
আরও পড়ুন :
এরই মধ্যে তার নতুন সিনেমার খবর পাওয়া গেল। দর্শকদের চমক দিতে আবারও হাজির হচ্ছেন তিনি। তার ন্তুন সিনেমার নাম ‘বাপ রে বাপ’। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তার নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন।
তবে এই সিনেমায় তাকে একটি চরিত্রে নয় দেখা যাবে ভিন্ন ভিন্ন তিন রুপে। তিনি দাদু, বাবা এবং সন্তানের এই তিন চরিত্রে অভিনয় করবেন।
আনন্দবাজার / এইচ এস কে







