বদলগাছীতে কৃষকের তিন বিঘা জমির শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ৩ বিঘা জমির শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশ কয়েকজন কৃষকের প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামের রথ পাড়া বিলের মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জালালপুর রথপাড়া গ্রামের খলসাগাড়ি বিলের মাঠে এলাকার বেশ কিছু কৃষক তাদের নিজ জমিতে শসা চাষ করছে। ঐ মাঠে ৮ থেকে ১০ বিঘা জমিতে শসা চাষাবাদ হচ্ছে। হঠাৎ গতরাতে দুর্বৃত্তরা ওই এলাকার ৬ জন কৃষকের ৩ বিঘার মত জমির শসা গাছ কেটে দিয়েছে। ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা! জমিতে শসা চাষে জন্য কৃষকরা কষ্ট করে ক্ষেতের পরিচর্যা করেন। তাদের কষ্টের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, জালালপুর রথ পাড়া গ্রামের মৃত গোপেশের ছেলে সুদেব, অসুরের ছেলে সঞ্জয়, গ্যানেন্দনাথের ছেলে প্রফুল্ল, বিজয়ের ছেলে সুপদ, শুসিলের ছেলে বিপুল, বদ্দনাথের ছেলে কোমল।
রতপাড়া গ্রামের কৃষক বিপুল বলেন, সোমবার সকাল ৬টায় আমি আমার জমির শসার গাছ দেখতে গিয়ে দেখি আমার জমির শসার গাছ কাটা। আশেপাশের শসার ক্ষেতেও এমনদৃশ্য দেখলে গ্রামের সকলেকে জানাই। এত যত্নে গড়া শসার ক্ষেতের উপর এ কেমন শক্রতা।
কৃষক সঞ্জয় জানান, জালালপুর রথ পাড়া গ্রামের বিলের মাঠে ১০ শতাংশ জমিতে উন্নত জাতের শসা চাষ করেছি। শসার জমিতে সব মিলিয়ে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। এরইমাঝে শসা গাছে ফুলের কলি এসেছে কিছু দিনের মধ্য শসা ধরতো। রোববার দিবাগত রাতে কে বা কারা আমার শসা ক্ষেতের প্রায় অধিংকাশই গাছ কেটে দিয়েছে। কৃষক প্রফুল্ল বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা আমার ক্ষেতের জাংলার শসার গাছ কেটে দিয়েছে। শসার যে দাম তাতে ১ লাখ টাকার উপরে শসা বিক্রি করতে পারতাম।
ক্ষতিগ্রস্ত কৃষক কমল চন্দ্র(৪৫) কান্নাজড়ানো কন্ঠে বলেন শসা খেলে ক্ষেত কিন্তু গাছ কাটলো কেন। আমার সংসার এখন কেমন করে চলবে।
এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, যারা ফসলে সঙ্গে এমন শক্রতা করে তাদের উপযুক্ত শাস্তি চান। তিল তিল করে গড়ে তোলা কৃষকের কষ্টের ফসল কোন ভালো মানুষ নষ্ট করতে পারেনা
বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, শসা গাছ কেটে দিয়েছে এমন কোনো অভিযোগ থানায় কেউ দেয়নি। অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।








