মৌলভীবাজারের জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের বেলাগাও গ্রামের মৃত মহর আলীর ছেলে মোহাম্মদ হোসেন। তিনি পিতার দেখানো বাদাম চাষের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন।
মোহাম্মদ হোসেন প্রায় ১২ বছর প্রবাসে ছিলেন। প্রবাস জীবনের ইতিটেনে ২০০১ সালে দেশে পাড়ি জমান তিনি। দেশে এসে একটি সিএনজি-থ্রি হুইলার ক্রয় করে নিজেই চালক হিসেবে গাড়িটি চালিয়ে পরিবারের জন্য জীবিকানির্বাহ করছেন।
পাশাপাশি হাকালুকি হাওর পাড়ে নিজভূমিতে পিতার ঐতিহ্য ধরে রাখতে দেশিও বাদাম চাষ শুরু করেন। এখন পর্যন্ত তিনি বাদাম চাষের সঙ্গে সম্পৃক্ত আছেন। প্রতি বছরের মতো এবারও তিনি প্রায় ১ একর জমিতে দেশিও জাতের বাদাম চাষ করেছেন।
মোহাম্মদ হোসেন জানান, তিনি ১ একর জমির জন্য ৪০ কেজি বাদামের বীজ ক্রয় করেছেন। বাদামের বীজ ক্রয়ে খরচ হয় ৯ হাজার ২শ’ টাকা। জমিতৈরি, বীজরোপন, আগাছা পরিস্কার ও ফসল উত্তোলনের সব কাজ তিনি নিজেই করেছেন। মাঘ মাসে বাদামের বীজরোপন করেছেন। আগামী বৈশাখ মাসে উত্তোলন করবেন। এবার আবহাওয়া অনুকূলে থাকলে ২৫ মণ বাদাম পাওয়া যাবে।
আশা করছেন, খরচ বাদ দিয়ে প্রতিকেজি বাদাম ১০০ টাকা দরে বিক্রি হলে লাভ থাকবে অন্তত ৮৫ থেকে ৯০ হাজার টাকা। তিনি বর্তমানে সিএনজি- থ্রি হুইলার ও কৃষি কাজ করে প্রাবাস থেকেও ভালো আয় করছেন।
আনন্দবাজার/শহক








