যুক্তরাষ্ট্র প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৬০ হাজার ২০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ। এছাড়া ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৯৭ হাজার ৮৪ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭২ জনের। তাছাড়া ১৩ লাখ ৫৪ হাজার ৮৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে করোনা ভাইরাসের নতুন বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। দেশটি এ ভাইরাসের দ্রুত বিস্তার রোধে লড়াই করছে।
আনন্দবাজার/এস.কে








