বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে আমেরিকায়। প্রতিটি হাসপাতাল ভর্তি করোনা রোগী। জায়গা নেই নতুন রোগী রাখার। কিন্তু প্রতিদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা।
আমেরিকার করোনায় আক্রান্ত যাদেরকে হাসপাতালে ভেন্টিলেটর দেওয়া হত। তবে আগামীকাল থেকে সেই নিয়ম বদলে যাচ্ছে। চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
জানা যায়, বয়স্কদের ভেন্টিলেশনে রাখার চাইতে কম বয়সীদেরকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আগে বয়স্কদের তাদের পরিবারের অনুরোধে ভেন্টিলেটরে হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভাইরাসের ভয়াবহতা দেখে চিকিৎসকরা অল্প বয়সীদের রাখার পক্ষে। তাদেরকে বাঁচিয়ে তোলার চেষ্টা স্বরূপ এমন কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লাইফ সাপোর্ট খুলে ফেলার ক্ষেত্রে চিকিৎসকদের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। আইসোলেটেড রাখা হবে বয়স্কদের বাসায়। তাদেরকে হাসপাতালে রেখে মৃত্যু ঘটা পর্যন্ত অপেক্ষা আর করা হবে না।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এলমার্স্ট হসপিটাল পরিদর্শনে গিয়েছিলেন। মেয়রকে দেখে কর্মরত ডাক্তাররা কাঁদতে লাগলেন। তারা মেয়রকে বলেছেন, ইকুইপমেন্টের প্রচন্ড ঘাটতি। এই অবস্থায় কিভাবে আমরা মানুষের জীবন বাঁচাব? পার্শ্ববর্তী একটি রুমে হাসপাতালের নার্সরা ফ্লোরে জড়ো হয়ে কাঁদছেন আর প্রার্থনা করছেন সৃষ্টিকর্তার কাছে।
আনন্দবাজার/ টি এস পি








