উদ্বৃত্ত মাছ ঘাটতি থাকায় হবিগঞ্জ জেলায় শুঁটকির উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে গেছে। এমনকি লাভের মুখ না দেখায় দিন দিন অর্থ-সংকটে পড়ছেন উৎপাদনকারীরা।
এ জেলায় বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রচুর উৎপাদন হয়।এ সব মাছ থেকেই শুটকি উৎপাদন করেন এ অঞ্চলের শুটকি চাষিরা। তবে এ বছর মাছ মেলেনি আগের মতো। আর উদ্বৃত্ত মাছ না থাকায় নিম্নমুখী হচ্ছে শুঁটকির উৎপাদন। সেই সাথে পুঁজির সংকট ও লাভের দেখা না মিলায় আগ্রহ হারাচ্ছেন উৎপাদনকারীরা।
আনন্দবাজার/এফআইবি







