কালবৈশাখী ঝড় বয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকার উপর দিয়ে। যার ফলে বড় ধরনের ক্ষতি হয়েছে ওই অঞ্চলের আম চাষিরা। আমের জন্য বিখ্যাত শিবগঞ্জ উপজেলার কানসাট, চককীর্তি ও দাই পুখুরিয়াসহ বেশ কয়েকটি এলাকাই ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে।
জানা যায়, ৫ মে দিনে ও রাতে কালবৈশাখী ঝড় হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায়। অধিকাংশ বাগানের আম ঝরে গেছে ঝড়ে। কিছুদিন পরেই গাছ থেকে পাকা আম পাড়া শুরু হবে। কিন্তু তার আগেই এই ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
শিবগঞ্জ উপজেলার লহলামারি গ্রামের আফজাল হোসেন, একরামুল হক বলেন, করোনার কারণে আমের তেমন যত্ন নেওয়া যায়নি। তারপরেও ঝুঁকি নিয়ে অধিক দামে কীটনাশক ও বিষ প্রয়োগ করে আম টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ঝড় হওয়ায় বাগানের অধিকাংশ আম পড়ে নষ্ট হয়ে গেছে। সেই আম ২ টাকা কেজিতে বিক্রি করছি আমরা।
আনন্দবাজার/এস.কে







