সাধারণত বছরের এই সময় পর্যন্ত চীনে ৬০ লাখের বেশি নতুন গাড়ি বিক্রি হত। কিন্তু এই বছরে তা কমে হয়েছে ৩৭ লাখ। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার এমন সঙ্কটে পড়েছে করোনা ভাইরাস কারণে পুরো দেশ স্থবির হয়ে যাওয়ায়। একারণই স্থানীয় সরকারও গাড়ি বিক্রি বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ডজনের বেশি শহর বা প্রদেশ মানুষকে গাড়ি কিনতে উৎসাহিত করতে প্রতি গাড়িতে ১ হাজার ৪০০ ডলার পর্যন্ত নগদ ভর্তুকি দিচ্ছে। স্থানীয় সরকারও গাড়ি বিক্রি বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ডজনের বেশি শহর বা প্রদেশ মানুষকে গাড়ি কিনতে উৎসাহিত করতে প্রতি গাড়িতে ১ হাজার ৪০০ ডলার পর্যন্ত নগদ ভর্তুকি দিচ্ছে।
চাইনা অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচার্সের (সিএএএম) গত সপ্তাহের শেষ দিকে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে গাড়ি বিক্রি ৪২ শতাংশ কমে গেছে গত বছরের তুলনায়। ৭৯ শতাংশ কমেছে গত ফেব্রুয়ারিতেই। দেশটিতে গত মাসে কেবল ১৪ দশমিক ৩ লাখ গাড়ি বিক্রি হয়েছে যেখানে তাদের জনসংখ্যা ১৪০ কোটি। যা গেল বছরের মার্চের তুলনায় ৪৩ শতাংশ কম।
উন্নত হওয়ায় সংস্থাগুলো পুনরায় কাজ শুরু করেছে কারণ বর্তমানে তাদের করোনার পরিস্থিতি উন্নতি হয়েছে। গাড়ি শিল্প চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাকরির জন্য দেশটির ৪০ কোটিরও বেশি মানুষ এই খাতের ওপর নির্ভরশীল। প্রতিবছর ১ ট্রিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয় হয় এই খাত থেকে। যেটা চীনের উৎপাদন আয়ের প্রায় ১০ শতাংশ।
আনন্দবাজার/এস.কে







