ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বাধিক পঠিত

র‌্যাব বিলুপ্তির সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের

প্রকাশ:২৮ জানুয়ারি, ২০২৫ সময় ৩:৩৮ পিএম

বিস্তারিত

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে এ সুপারিশ করে।

‘আফটার দ্য মনসুন রেভ্যুলুশন: এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন-পীড়নের হাতিয়ার না হয়, তা নিশ্চিত করতে এখনই র‍্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি।

৫০ পৃষ্ঠার প্রতিবেদনে আশঙ্কা করা হয়, বাংলাদেশে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে। ছাত্র-আন্দোলনে আনা অর্জনও বেহাত হয়ে যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তাই বাহিনীটির সংস্কার প্রয়োজন। নিরাপত্তা বাহিনীগুলো পতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করতো এখনও তাতে পরিবর্তন আসেনি। সেই বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

এইচআরডব্লিউ ২০১৭ সালের এপ্রিলে সুইডিশ একটি রেডিওর সাক্ষাৎকারের বরাত টেনেছে। হিউম্যান রাইটস ওয়াচকে র‌্যাবের এক সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন-তারা মানুষকে তুলে নেওয়া, হত্যা করা এবং কখনও লাশ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। পরে সেটি বন্দুকযুদ্ধ বা দুর্বৃত্তদের হামলা বলে চালিয়ে দিয়েছেন।

হিউম্যান রাইটসকে ওই কর্মকর্তা বলেন, ‘র‌্যাব, ডিবি এবং ডিজিএফআই বহু মানুষকে হত্যা করেছে। ১০-১১ বছরের ক্যারিয়ারে আমি নিজে এসব কাণ্ড করতে দেখেছি। এসব অভিযোগ সত্য।
র‌্যাব এসব কাণ্ড ঘটাতে কখনও পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাত না।’

প্রতিবেদনে সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটকাদেশ ও আইন বাতিলের অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথক্‌করণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক, বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর মনোযোগ দিতে বলা হয়েছে।

বাংলাদেশে সংস্কার নিশ্চিত করার স্বার্থে প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরি-সংক্রান্ত সহায়তা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

দেশে যখন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, এমন এক পরিস্থিতিতে ২০০৪ সালে বিকল্প একটি বাহিনী হিসাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাব কার্যক্রম শুরু করেছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্যাতনসহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে বাহিনীটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ট্যাগ

  • বিলুপ্তি
  • র‌্যাব
  • হিউম্যান রাইটস ওয়াচের

এ বিভাগের আরো খবর

সব খবর

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

৩১ জুলাই, ২০২৫

এআই এর অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ: সিইসি

২৬ জুলাই, ২০২৫

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২৩ জুলাই, ২০২৫

ঢাকায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ ভারতীয় প্রধানমন্ত্রীর, বাংলাদেশের পাশে থাকার বার্তা

২১ জুলাই, ২০২৫

মিটফোর্ড হত্যাকান্ড: কেউ আইনের ঊর্ধ্বে নয়-স্বরাষ্ট্র উপদেষ্টা

১২ জুলাই, ২০২৫

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প ‘খুব সামান্যই আগ্রহী’: কুগেলম্যান

৬ জুলাই, ২০২৫

নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত

৫ জুলাই, ২০২৫

মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা

১ জুলাই, ২০২৫
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

  • এআই এর অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ: সিইসি

  • ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  • ঢাকায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ ভারতীয় প্রধানমন্ত্রীর, বাংলাদেশের পাশে থাকার বার্তা

  • মিটফোর্ড হত্যাকান্ড: কেউ আইনের ঊর্ধ্বে নয়-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প ‘খুব সামান্যই আগ্রহী’: কুগেলম্যান

  • নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত

  • মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা

  • বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা

  • মুরাদনগরে ধর্ষণের ঘটনার 'মূল রহস্য' যা জানা গেল

  • ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

  • নির্বাচনে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

  • ৬ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট মার্টিন

  • শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

  • আ.লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা

  • পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালালো ভারতের ৪ রাফাল

  • রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

  • সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপি

  • ১৫ বছরে দেশ থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে: গভর্নর

  • লুট করা জুতা ফেসবুকে বিক্রির পোস্ট

  • অ্যাম্বুলেন্স থামিয়ে সাহায্যকর্মীদের হত্যার লোমহর্ষক ভিডিও প্রকাশের পর ইসরায়েলের ভুল স্বীকার

  • থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র