ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. চাকুরি

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর

প্রকাশ:১৪ এপ্রিল, ২০২৬ সময় ৭:৪০ পিএম

বিস্তারিত

দেশের লাখো চাকরিপ্রার্থীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিতে এক বড় ধরনের নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে শূন্য থাকা প্রায় ৫ লাখ পদে জনবল নিয়োগের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। আগামী ছয় মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় ও পিএসসির প্রস্তুতি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্য পদের পূর্ণাঙ্গ তালিকা ও নিয়োগ পরিকল্পনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম শেষ করতে কমিশন তাদের প্রস্তুতি সরকারকে জানিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আশ্বস্ত করেছেন, দ্রুততম সময়ের মধ্যে কঠোর নিরপেক্ষতা বজায় রেখে এসব নিয়োগ সম্পন্ন করা হবে। স্বাস্থ্য খাতে বড় নিয়োগের ঘোষণা সবচেয়ে বড় নিয়োগ আসছে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুধু স্বাস্থ্য খাতেই এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। বাজেট ও অর্থায়ন এই বৃহৎ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে বড় অঙ্কের আর্থিক বরাদ্দও নিশ্চিত করা হয়েছে। মোট ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই প্রক্রিয়া পরিচালিত হবে, যার অধিকাংশ অর্থ চলতি অর্থবছরের শেষ চার মাসে ব্যয় করা হবে। বাকি অর্থ আগামী অর্থবছরের শুরুতে ছাড় দেওয়া হবে। শূন্য পদের বর্তমান চিত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি পদ খালি রয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিশাল নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য একটি বড় স্বস্তির খবর হবে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে।

ট্যাগ

  • সরকারি চাকরি
  • ২০২৬ চাকরির বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো খবর

সব খবর

৪৭তম বিসিএসের ভাইভার তারিখ চূড়ান্ত

২১ এপ্রিল, ২০২৬

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

২১ এপ্রিল, ২০২৬

ঢাকায় কাজের সুযোগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

২১ এপ্রিল, ২০২৬

ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

২০ এপ্রিল, ২০২৬

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯ এপ্রিল, ২০২৬

কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩২ হাজার

১৯ এপ্রিল, ২০২৬

জনবল নিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ১ লাখ ৮৩ হাজার

১৮ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • ৪৭তম বিসিএসের ভাইভার তারিখ চূড়ান্ত

  • মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

  • ঢাকায় কাজের সুযোগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

  • ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

  • বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

  • কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩২ হাজার

  • জনবল নিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ১ লাখ ৮৩ হাজার

  • সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অলাইনে

  • স্নাতক পাসেই প্রাইম ব্যাংকে ম্যানেজার পদে চাকরির সুযোগ

  • পিএসসি সচিবালয়ে ৯০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • জনবল নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন অনলাইনে

  • ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

  • ফার্মা কোম্পানিতে চাকরি: সাপ্তাহিক ২ দিন ছুটি, ফ্রি যাতায়াত

  • সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর, নিয়োগ ৫ লাখ

  • ভিভো বাংলাদেশ এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

  • ওয়েভ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

  • এইচএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

  • মার্কেটিং অফিসার পদে জনবল নিচ্ছে এসিআই মোটরস

  • জনবল নিয়োগ দিচ্ছে সেতু কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন

  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

  • এইচএসসি পাসেই ওয়ালটনে চাকরির সুযোগ