বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রকাশ:

বিস্তারিত
বাংলাদেশ পুলিশে ২০২৬ সালের জন্য ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে যোগ্য তরুণ-তরুণীদের বাছাই করা হবে।
১. আবেদনের যোগ্যতা:
বয়স: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। (অর্থাৎ যাদের জন্ম ০২ সেপ্টেম্বর ২০০৪ থেকে ০১ সেপ্টেম্বর ২০০৭ তারিখের মধ্যে)। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি এবং স্নাতক—উভয় ক্ষেত্রেই ন্যূনতম জিপিএ ২.৫০/৪.০০ বা সিজিপিএ ২.৫০/৪.০০ থাকতে হবে।
জাতীয়তা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
২. শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের জন্য:
উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি।
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী প্রার্থীদের জন্য:
উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
৩. আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে- http://police.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৬
পুলিআবেদন করার সময় ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন সাবমিট করার পর প্রাপ্ত 'User ID' ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
৪. পরীক্ষার ফি:
প্রাথমিক আবেদনের সময় পরীক্ষার ফি হিসেবে ৮০/- (আশি) টাকা এবং পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের আরও ১১২/- (একশ বারো) টাকা জমা দিতে হবে।
৫. নির্বাচন প্রক্রিয়া:
নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে:
১. ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং: প্রার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই স্ক্রিনিং করা হবে।
২. শারীরিক সক্ষমতা যাচাই (PET): স্ক্রিনিংয়ে উত্তীর্ণদের দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ-আপ, সিট-আপ এবং ড্র্যাগিং পরীক্ষায় অংশ নিতে হবে।
৩. লিখিত পরীক্ষা: শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের ২৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন- ১০০, সাধারণ জ্ঞান ও গণিত- ১০০, এবং মনস্তত্ত্ব- ৫০)।
৪. কম্পিউটার দক্ষতা পরীক্ষা: এমএস অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলশুটিং-এর ওপর পরীক্ষা নেওয়া হবে।
৫. মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা: সকল পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা এবং মেডিকেল চেকআপ করা হবে।
৬. শারীরিক সক্ষমতা যাচাইয়ের সূচি (জেলা ভিত্তিক):
নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা অনুযায়ী শারীরিক সক্ষমতা যাচাইয়ের (PET) ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯ জুন থেকে ২৮ জুন ২০২৬ তারিখের মধ্যে বিভিন্ন রেঞ্জ ও জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত সূচি বিজ্ঞপ্তির নিচের অংশে দেখে নেওয়ার অনুরোধ রইল।
৭. সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ:
সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রার্থীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত পুলিশ ট্রেনিং সেন্টারে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
সতর্কীকরণ:
বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো জালিয়াতি বা ভুল তথ্য প্রদান করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।








