ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. মতামত

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক

প্রকাশ:৫ অক্টোবর, ২০২০ সময় ৮:০৬ পিএম

বিস্তারিত

ধর্ষণের ঘটনা দেশে দিনকেদিন বৃদ্ধিই পাচ্ছে। প্রতিদিন পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়া, টিভির স্কিন সব জায়গাতেই ধর্ষণের ঘটনার খবর দেখতে পাওয়া যায়। প্রতিদিনই দেশের কোন না কোন জায়গায় ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। দেশে ধর্ষণ যেন এক মামুলি ব্যাপারে পরিণত হয়ে উঠেছে। ধর্ষণ করে ধর্ষকেরা খুব সহজে পারও পেয়ে যাচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছাত্র সংগঠনের নেতাকর্মী দ্বারা দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষকরা খুব সহজে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কারণে দিনদিন এর মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।

আমাদের সমাজে মূল্যবোধ এর অবক্ষয় দেখা দিয়েছে। আজকাল ছেলেমেয়েরা হাতের কাছেই সস্তা ইন্টারনেট পেয়ে যাওয়ার কারণে খুব সহজে পর্ণগ্রাফি ও পাশ্চাত্য সভ্যতার দিকে দিন দিন ঝোঁকে পড়ছে। এর ফলে সমাজে ধর্ষণ, নারী নির্যাতন, খুন, সন্ত্রাস, রাহাজানি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এক স্বামীকে রুমে আটকে রেখে তার স্ত্রীকে সবাই মিলে গণধর্ষণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ঘটনা ছড়িয়ে পড়লে দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরবর্তীতে প্রশাসন আসামিদের গ্রেফতার করতে বাধ্য হয়।

গত ৪ অক্টোবর সন্ধা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ফেসবুকে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাড় খাল এর পাশে এক নারীকে ৭/৮ জন যুবক বিবস্ত্র করে শরীর ও যৌনাঙ্গে প্রচন্ড নির্যাতন করে। নির্যাতিত নারী তাদের পায়ে ধরে, বাবা ডেকেও নির্যাতন থেকে মুক্তি পায়নি। ধর্ষকদের করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ঘটনা ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। দেশের সর্বস্তরের মানুষ উক্ত ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে।

এমনসব হাজার হাজার ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে। কিন্তু অনেক ঘটনায় প্রকাশ না হওয়ার কারণে লোক সম্মুখের আড়ালে থেকে যাচ্ছে এবং সেগুলোর কোন বিচারও হচ্ছে না। ধর্ষণের শিকার অধিকাংশ নারীই সামাজিক মানসম্মানের ভয়ে অভিযোগ দিতে চায় না। এর ফলে হাজারো ঘটনা মাটিচাপাই থেকে যাচ্ছে দিনের পর দিন। আবার অনেক নারী এসব ঘটনা জানাজানি হলে মানসম্মান এর ভয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এভাবে আর কত? যেখানে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নারী সেই দেশের নারীরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবে?

দেশের এইসব ধর্ষণ ও নির্যাতনের কারণে আজকাল বাবা-মা'রা তাদের মেয়ে সন্তানদেরকে নিয়ে শঙ্কার মাঝে আছে। রাস্তায় বের হলেই যদি তাদের সাথেও এমন ঘটনা ঘটে যায় তাহলে তারা তখন কি করবে? এসব হাজার প্রশ্ন এখন তাদের মনে। মেয়ে সন্তানদেরকে এখন পরিবারের জন্য অভিশাপ মনে করা হচ্ছে। ধর্ষকরা আবার ধর্ষণ করে খুব সহজে পার পেয়ে যাচ্ছে। যদিও মুষ্টিমেয় ধর্ষক গ্রেফতার হয় তারা আবার আইনের ফাঁকে, রাজনৈতিক নেতাদের ধরে ঠিকই বেরিয়ে যাচ্ছে এবং পূর্বের চেয়ে বেশি নৃশংস হয়ে উঠছে। ফলে দিনদিন ধর্ষণ এর মাত্র বৃদ্ধিই পাচ্ছে। দেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে এমনটা হচ্ছে বলে অনেকে মনে করে থাকেন।

এক জরিপের মাধ্যমে উল্লেখ করা হয় দেশে গত নয় মাসে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে ১০৮৩ জন নারী!

ধর্ষকদের যদি এখনি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হয় তাহলে দেশে ধর্ষণের মাত্রা বাড়তেই থাকবে। নাজির মূলক দৃষ্টান্ত শাস্তির মাধ্যমেই কেবল ধর্ষণ রোধ করা সম্ভব হবে। দল, মত নির্বিশেষে যেই ধর্ষণ করুকনা কেন তাদের সবাইকে রাজনৈতিক পরিচয় না দেখে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। তাহলে খুব শীগ্রই দেশ থেকে ধর্ষণ শূণ্যের কোঠায় চলে আসবে বলে আশা করা যায়। আর ধর্ষকদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। কোন ধর্ষকদের স্হান সমাজে দেয়া যাবেনা। যতদিন পর্যন্ত না ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত এইসব ঘটনা অহরহ ঘটতে থাকবে। একটি সুস্থ বাংলাদেশের জন্য হলেও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

লেখক: মাহমুদুল হাসান শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আনন্দবাজার/শাহী/মাহমুদুল

ট্যাগ

  • আওতা
  • আনা
  • দৃষ্টান্তমূলক
  • ধর্ষক
  • শাস্তি
  • হোক

এ বিভাগের আরো খবর

সব খবর

রাজধানীর বায়ুদূষণে নেই কোন প্রতিকার

১০ মার্চ, ২০২৬

অকালমৃত্যু বলতে কী বোঝায়?

৮ মার্চ, ২০২৬

দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদি: আজহারী

২০ ডিসেম্বর, ২০২৫

রেমিট্যান্স যোদ্ধাদের ঘামেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

২৮ আগস্ট, ২০২৫

মাৎস্য বিজ্ঞান পেশা: জলাশয়ের সীমানা পেরিয়ে ক্যারিয়ারের নতুন দিগন্ত

২৮ মে, ২০২৫

দূর হও দুঃশাসন

১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সচিবালয়ের আগুন নেভাতে এত সময় লাগার নেপথ্যে যে কারণ

২৬ ডিসেম্বর, ২০২৪

চিকিৎসা সেবায় বিদেশমুখীতাঃ উত্তরণের উপায়

২২ ডিসেম্বর, ২০২৪

অ্যাডমিনে «সর্বশেষে দেখান» চালু থাকা খবর এখানে দেখায়। এখন কোনোটিই নেই।

  • রাজধানীর বায়ুদূষণে নেই কোন প্রতিকার

  • অকালমৃত্যু বলতে কী বোঝায়?

  • দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদি: আজহারী

  • রেমিট্যান্স যোদ্ধাদের ঘামেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

  • মাৎস্য বিজ্ঞান পেশা: জলাশয়ের সীমানা পেরিয়ে ক্যারিয়ারের নতুন দিগন্ত

  • দূর হও দুঃশাসন

  • সচিবালয়ের আগুন নেভাতে এত সময় লাগার নেপথ্যে যে কারণ

  • চিকিৎসা সেবায় বিদেশমুখীতাঃ উত্তরণের উপায়

  • যেভাবে পুলিশকে জনগণের বন্ধুহিসেবে আবার আস্থা ফেরানো যায়

  • ঔপনিবেশিক আইন, ঔপনিবেশিক মন

  • বেবী আপা ॥ কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল

  • রাশিয়ার সামরিক হুমকির প্রধান উৎস ন্যাটো

  • উদ্বেগজনক হারে বাড়ছে চিকিৎসায় অবহেলাজনিত কারণে মৃত্য, সমাধান কোন পথে?

  • সরকারি চাকরিজীবীদের সম্পদের তথ্য জমা বাতিল হলে দুর্নীতি বাড়বে: টিআইবি

  • জনতার জয়

  • উন্নয়নের অগ্রযাত্রায় ভোটাধিকার প্রয়োগই একমাত্র সমাধান

  • বাংলাদেশ মানেই ছাত্রলীগ—অন্য ছাত্র সংগঠন শুধু ছায়া ইতিহাসের

  • নিরাপদ পানির জন্য প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার

  • নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রা শুভ হোক

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ইসলামের বাণী

  • স্বাধীন বাংলাদেশে ৭ নভেম্বর একটি কলঙ্কিত অধ্যায়

  • তেসরা নবেম্বর কলঙ্কিত আরও এক অধ্যায় 

  • ডায়বেটিস প্রতিরোধে সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে - তৌফিক সুলতান

  • কক্সবাজারে মাদকের ভয়াবহ আগ্রাসন নির্মূলে দরকার সেনা অভিযান