সিঙ্গাপুরে গতকাল শুক্রবার ১৩তম জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। তবে গেল বারের তুলনায় এবার ভোট কমেছে ৫৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটির।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পিএপি ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় আছেন। এবারের নির্বাচনে দলটি ৯৩টি সংসদীয় আসনের মধ্যে ৮৩টিতে জয় পেয়েছে। এর বিপরীতে ওয়ার্কার্স পার্টি পেয়েছে মাত্র ১০টি আসন। তবে তাদের ইতিহাসে এটাই বিরোধী দল সর্বোচ্চ আসন। এর আগের সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মাত্র ছয়টি আসন পেয়েছিল ।
করোনাভাইরাসের মহামারির মধ্যেই শুক্রবার (১০ জুলাই) দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে নির্ধারিত সময়ের পর আরও দুই ঘণ্টা ভোট দেয়ার জন্য সময় দেয়া হয়েছিল। যা দেশটির নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম ঘটেছে।
আনন্দবাজার/এম.কে








