করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করছে ব্রিটেনেও। একদিনেই অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দু'জন বাংলাদেশিসহ মারা গেছেন মোট ২১ জন। এই পরিস্থিতিতে অজানা অনিশ্চয়তায়, ব্রিটেনের সব সুপারস্টোর ও দোকানে ভিড় করছেন ক্রেতারা। ফলে দেখা দিয়েছে পণ্য সংকট।
এদিকে, দেশটিতে বাড়ছে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা। তাই, উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। করোনা ভাইরাসের কারণে ইতালীর মতো ব্রিটেনও যদি অবরুদ্ধ হয়ে পড়ে সে ভয়ে সবাই নিত্য প্রয়োজনীয় খাবার ও সামগ্রী সংগ্রহ করে রাখছেন।
ব্রিটেনের সব কটি সুপারস্টোরে করোনাভাইরাসের প্রভাব পড়েছে। আগে এসব শেলফগুলোতে খাদ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী সাজানো থাকতো, তা এখন ফাঁকা। ক্রেতারা কিনতে আসলেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
আনন্দবাজার/ টি এস পি








