বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ছাড়ালো দেড় কোটি। আর এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সোয়া ৬ লাখে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ৪৪৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ১৮৩ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৬৯ হাজার ৭৮৬ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৭৮ জনের।
যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২ লাখ ২৭ হাজার ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৭৭১ জনের।
এদিকে মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। তবে আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশটির অবস্থান নবম। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৯৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫৮৬ জনের। মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাত নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ২৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ১৯০ জনের।
মৃত্যু বিবেচনায় পঞ্চম স্থানে আছে ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৮২ জনের।
আনন্দবাজার/ডব্লিউ এস








