বর্তমানে বিশ্বের একক মালিকানাধীন সবচেয়ে বেশি জমির অধিকারী হচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ কমনওয়েলথের প্রধান হিসেবে তার মোট জমির পরিমান ২.৭ বিলিয়ন হেক্টর। যা পৃথিবীর বেসরকারি মালিকানায় থাকা মোট ভূমি-অঞ্চলের প্রায় এক-ষষ্ঠাংশও বটে।
রানীর রাজকীয় সম্পত্তির প্রধানতম অংশটিই হচ্ছ লন্ডন জুরে। এছাড়া ব্রিটেনের গ্রামাঞ্চল ও সমুদ্রতীরবর্তী অঞ্চলেও রয়েছে এই সম্পত্তির বিস্তৃতি।
এখন পর্যন্ত দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে কানাডার ৯০ শতাংশ ভুমির কাগজে কলমে মালিকও তিনি। তবে এই কথাও সত্য এই জমি কখনোই তার পক্ষে বিক্রি করার কোনো সুযোগও রাখা হয়নি। কারণ এগুলো তার ব্যক্তি-মালিকানার বাইরে।
আনন্দবাজার/শাহী








