পোলট্রি খামার থেকে ভালো মানের বাচ্চা পাওয়ার উপায় খামারিদের সঠিকভাবে জেনে রাখা দরকার। লাভজনক হওয়ার কারণে বর্তমানে অনেকেই পোলট্রি খামারে ঝুঁকছেন। পোলট্রি খামারে লাভবান হওয়ার জন্য ভালো মানের বাচ্চা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজকে জানবো পোলট্রি খামার থেকে ভালো মানের বাচ্চা পাওয়ার উপায় সম্পর্কে-
পোলট্রি খামার থেকে ভালো মানের বাচ্চা পাওয়ার উপায়ঃ
১। পোলট্রি খামারে বাতাস চলাচল কোনভাবেই বন্ধ করা যাবে না। অনেকেই ব্রুডিংয়ের সময় চারপাশে বন্ধ করে রাখেন এর ফলে শেডে অক্সিজেন কমে কার্বন-ডাই-অক্সাইড বেডে যায় ফলস্বরূপ মুরগির বৃ্দ্ধি বাধাগ্রস্ত হয়। যথাসম্ভব খামারের চারপাশ খোলামেলা রাখতে হবে।
২। ব্রুডিং এর সময়ে যত দ্রুত সম্ভব খাদ্য প্রদান করতে হবে। ব্রুডিংয়ের সময় কোন মতেই খাবার গ্যাপ দেওয়া যাবে না। এতে বাচ্চার খামারের লিটার পর্যন্ত খেয়ে ফেলতে পারে।
৩। মুরগির খামারে আলোক ব্যবস্থা ঠিক রাখতে হবে। মুরগির খাবার এবং পানি দেখা যায় এমনভাবে আলো দিতে হবে। আলো কম দিলে মুরগি কম চঞ্চল থাকবে এবং কম খাবে। কম খেলে ওজনও কম আসবে। ব্রুডিংয়ের সময় অবশ্যই ২০ লাক্স আলো দিতে হবে সবদিকে।
৪। পোলট্রি খামারে ব্রুডিংয়ের সময় আদর্শ তাপমাত্রা অবশ্যই দিতে হবে এবং শুকনা লিটার দিতে হবে। তাপ কম বা বেশী হলে মুরগির স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
৫। ব্রুডিং এর বসময় জীবাণুমক্ত বিশুদ্ধ পানি দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনমতেই পানি কম না পরে। সুবিধাজনকভাবে কিছুটা দূরে দূরে পানির পাত্র দিয়ে দিতে হবে।
৬। ব্রুডিং এর সময়ে খামার ও এর আশপাশ ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। প্রয়োজনে নিয়মিত কিছু জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে।
আনন্দবাজার/শহক








