বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলো থেকে আমদানি করা পণ্যের বিষয়ে কঠোর নজরদারি এবং তদন্ত চেয়েছে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এ সকল দেশ থেকে চীনের আমদানি ক্রমে হ্রাস পাওয়ায় সতর্কতা হিসেবে ভারতও এই বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। খবর: দ্য ইকোনমিক টাইমস।
চলতি বছরের বাজেটে প্রস্তাবিত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত সরকার বাণিজ্য চুক্তির আওতায় মূল নিয়ম পরিচালনার বিষয়ে শুল্ক আইনে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে। এতে কোনো বিষয়ে অসম্পূর্ণ তথ্য যাচাই এবং প্রয়োজনে শুল্ক বাড়ানো বা সংশ্লিষ্ট পণ্য প্রত্যাখ্যান করার অগ্রাধিকারমূলক ক্ষমতা দিয়েছে। এছাড়াও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় থাকা বিধিগুলো কঠোর করার জন্য শুল্ক আইনে দ্রুত সংশোধনী করার তাগিদ দেয়া হয়েছে। তবে এই সংশোধনীগুলো অবশ্য এখনও সাধারণ্যে আনুষ্ঠানিকভাবে করা হয়নি।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্য যাচাই করে নিবো এবং সন্দেহজনক কোন চালান ছাড়াতে দিবো না। অপ্রয়োজনীয় আমদানি রোধের জন্যই এটা করা হচ্ছে।
ভারত সরকার আমদানি করা চীনা পণ্যের গুণগত মান নির্ধারণের ওপর শতভাগ সতর্কতা জারির পাশাপাশি উপরোক্ত দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ব্যাপারেও এমন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
আনন্দবাজার/এম.কে








