বিশ্ব ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে রয়েছে। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশ আহরণ করে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০তম বৈঠক সভায় এ সব তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়েছে, ইলিশের বিচরণ এখন শুধু মাত্র চাঁদপুর, বরিশাল কিংবা ভোলাতেই সীমাবদ্ধ নয়। রাজশাহী, রংপুর এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন নদ-নদী ও হাওড়েও ইলিশ পাওয়া যাচ্ছে।
বর্তমান সরকারের এই সাফল্য ধরে রাখতে এবং এগিয়ে নিতে “সামুদ্রিক মৎস্য বিল, ২০২০” পরবর্তী বৈঠকে পরীক্ষা করে রিপোর্ট চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সভায় জানানো হয়েছে।
এছাড়াও সভায় মৎস্য অধিদপ্তরে ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট বরাদ্দের পরিমাণ, প্রতিষ্ঠান ভিত্তিক ব্যয়ের পরিমাণ এবং অধিদপ্তরের কাজের সফলতা ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে







