নড়াইলে মৎস্য চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার চত্বরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সিআইজি মৎস্যচাষিদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি মৎস্য চাষিরা এ সময় উপস্থিত ছিলেন।
সদর উপজেলায় ১৬ জন মৎস্যচাষির মাঝে প্রত্যেককে কার্প জাতীয় মাছের ৪৫ কেজি মাছের পোনা এবং ১৭৫ কেজি করে মাছের খাবার বিতরন করা হয়।
আনন্দবাজার/শহক








