ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঊনিশ দিনে পরেছে। তবে এবারের মেলায় অন্যান্য স্টলগুলোর তুলনায় বিক্রি কমেছে কাপড়ের।
হোমটেক্স এর সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার সাখাওয়াত হোসাইন রনি সাংবাদিকদের জানান, এবার ব্যবসার অবস্থা খুবই খারাপ। ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি। বিক্রি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এবার শুক্রবারের মতো বিশেষ দিনেও মেলা বন্ধ ছিল। গত তিনদিন মেলা অর্ধবেলা বন্ধ ছিল এবং এ বিষয়ে কোনো প্রকার টিভিতে ডিক্লেয়ারেশন দেওয়া হয় নাই। তাই অনেক ক্রেতা মেলার গেটে এসে ফিরে গেছে।
অন্যান্য পোষাক দোকানিদের ভাষ্যমতে গত পাঁচবছরে অন্যবারের চাইতে এবার বিক্রি কম হচ্ছে। শুধু খাবারের স্টলে বিক্রি বেড়েছে। প্রতিদিন যা বিক্রি হয় তা দিয়ে কর্মচারী বিলই হয় না।
আনন্দবাজার/তাঅ








