বিশ্বব্যাপি ছাড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিয়মিত ভিসা সার্ভিস বাতিল করবে যুক্তরাষ্ট্র। গত বুধবার (১৮ মার্চ) এমন তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে ২০২০ সালের ১৮ মার্চ পর্যন্ত সকল নিয়মিত অভিবাসী ও অ-অভিবাসীর ভিসা সাক্ষাৎ সূচি বাতিল করা হবে।
কিন্তু এ বিধিনিষেধ থেকে নিষ্কৃতি পাবে কোন কোন দেশ, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলার জোর চেষ্টার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কতৃপক্ষ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।
আনন্দবাজার/তা.তা








