উত্তরাঞ্চলের ফড়িয়ারা ধান কিনতে পারছে না। হাটেও ধান উঠছে না কারণ করোনার কারণে বসছে না হাট-বাজার। তারা বাড়ি বাড়ি ঘুরেও পাচ্ছেন না ধান। তাই ফড়িয়াদের ব্যবসা প্রায় বন্ধ বললেই চলে।
জানা যায়, আমন ধানের মৌসুম প্রায় শেষের পথে। এখন ধান নেই অনেক গৃহস্থের ঘরে। মজুতদাররা অপেক্ষায় আছেন বাজার আরও বাড়ার। যার কারণে ফড়িয়াদের কোনো ব্যবসা নেই এখন।
উত্তরাঞ্চলসহ প্রায় সারাদেশেই ধান কিনে বড় বড় মহাজনের কাছে বিক্রি করে ফড়িয়ারা। ধান সেদ্ধর পর চাল করে বিক্রি করেন অনেকে। এখন কোনো এলাকায়ই হাট বসছে না করোনার জন্য। শত শত মণ ধান মজুত করা মানুষ গুলো সরাসরি মিল মালিকদের কাছে ধান বিক্রি করছে। মিল মালিকদের সঙ্গে দরদাম মিটলে রাতে ট্রাক চলে যায় ধান নিয়ে আসতে। তাই কোনো ফড়িয়াদের আর প্রয়োজন হচ্ছে না তাদের।
আনন্দাজার/এস.কে








