রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনকি জারি করা হয়েছে সুনামি সর্তকতা।
এখনো পর্যন্ত কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত হতে পারে বহু ঘরবাড়ি ও স্থাপনা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- USGS’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল জাপানিজ শহর সাপোরো’র ১৪শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। যদিও, জাপানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন সর্তকতা জারি করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভূমিকম্পের কারণে উপকূলীয় এলাকায় ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। কিন্তু, সেটি ক্ষতিকারক নয়।
আনন্দবাজার/এফআইবি







