ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অন্যান্য

ভৈরব নদে ৬৮৫ মেট্রিক টন কয়লাসহ কার্গোডুবি

প্রকাশ:১৫ এপ্রিল, ২০২৪ সময় ৬:৪৩ পিএম

বিস্তারিত

যশোরের অভয়নগরে ভৈরব নদে এমভি সাকিব বিভা-২ নামের কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৬৮৫ মেট্রিক টন কয়লা ছিল।

নওয়াপাড়া নদীবন্দর এলাকার নোনাঘাট নামক স্থানে রোববার (১৪ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়া থেকে জেএইচএম গ্রুপ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ওই কয়লা আমদানি করে অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দর এলাকায় এনেছিল। প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে একটি মাদার ভেসেলে কয়লা আমদানি করে মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্টে রাখা হয়। মাদার ভেসেল থেকে এমভি সাকিব বিভা-২ নামের একটি কার্গো জাহাজে ৬৮৫ মেট্রিক টন কয়লাবোঝাই করা হয়। গত শুক্রবার অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশ্যে জাহাজটি যাত্রা করে। শনিবার সন্ধ্যায় নদীবন্দর এলাকার নোনাঘাট নামক স্থানে পৌঁছায়।

জাহাজ ঘোরানোর সময় নদের মাটির সঙ্গে তলদেশ আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজের তলা ফেটে যায় উল্লেখ করে এমভি সাকিব বিভা-২ জাহাজের মাস্টার বিল্লাল হোসেন গণমাধ্যমে বলেন, রোববার সকাল থেকে জাহাজে পানি ঢুকতে শুরু করে। সকালে নদীতে ভাটা থাকায় পানি ধীরে ধীরে ঢুকতে শুরু করে। এক পর্যায়ে জাহাজ ডুবে গেলে আমি, সুকানিসহ জাহাজে থাকা ১১ সদস্য নদীর তীরে উঠি।

এদিকে সোমবার থেকে কয়লা উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে উল্লেখ করে আমদানিকারক প্রতিষ্ঠান জেএইচএম গ্রুপের নওয়াপাড়া অফিসের লজিস্টিক ম্যানেজার রাহুল জানান, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ বোঝা যাবে না। এ ব্যাপারে নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ আংশিক ডুবে গেছে এমন সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী করণীয় ব্যবস্থা নেওয়া করা হবে।

ট্যাগ

  • কার্গোডুবি
  • কয়লা
  • ভৈরব নদ

এ বিভাগের আরো খবর

সব খবর
—

Get 50 Free Chips at Casino

৪ ফেব্রুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

৪ জানুয়ারি, ২০২৬

দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

৩০ ডিসেম্বর, ২০২৫

আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

১৯ ডিসেম্বর, ২০২৫

১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

১৭ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

১৪ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

১৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৩ ডিসেম্বর, ২০২৫
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • —

    Get 50 Free Chips at Casino

  • খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

  • দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

  • আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

  • ১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

  • ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

  • ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

  • বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

  • শিক্ষা ক্যাডারের ২৭০৬ জন কর্মকর্তা পেলেন পদোন্নতি

  • ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের মানববন্ধন

  • জয়পুরহাটে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে- ৫শ' দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ

  • জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জায়ামাত নেতার মৃত্যু

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আগেই ছিলাম ভালো!

  • জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের ৫দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির প্রথম সভা

  • খোকার লাশ

  • পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির কার্যকরী কমিটি গঠন

  • দরিয়া-ই-নূর’ কোথায় জানে না আহসান মঞ্জিল জাদুঘর কর্তৃপক্ষ

  • এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

  • সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট হামলা : দিশেহারা ইসরাইল

  • জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা