স্মার্ট ইকোসিস্টেমের অংশ হিসেবে বাসা ও প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী উচ্চগতিসম্পন্ন দুটি ওয়্যারলেস রাউটার বাজারে নিয়ে এসেছে হুয়াওয়ে। যাতে থাকছে ১২০০ এমবিপিএস পর্যন্ত গতিসুবিধা।
জানা যায়, রাউটার দুটির বিশেষত্ব হলো এলডিপিসি প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে নেটওয়ার্ক রেঞ্জের আওতায় এক বা একাধিক পুরু দেয়াল থাকলেও ইন্টারনেটের গতির কোনো ব্যাহত হবে না।
সম্প্রতি দেশের বাজারে নিয়ে আসা রাউটার দুটি হুয়াওয়ে অনুমোদিত সকল ব্র্যান্ডশপে পাওয়া যাচ্ছে। হুয়াওয়ে রাউটার ডব্লিউএস ৩১৮ এন (দুই অ্যান্টেনা) ও ডব্লিউএস ৫২০০ (চার অ্যান্টেনা) নামের এ রাউটার দুটিতে থাকছে প্যারেন্টাল কন্ট্রোল, ডিভাইস ম্যানেজমেন্ট, ওয়াইফাই টাইমারসহ দরকারি সব ধরণের ফিচার। এছাড়া রাউটার দুটিতে সবসময় একই রকম গতি পাওয়া যাবে, ফলে গতি হ্রাসের কোনো সমস্যা থাকবে না।
মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে রাউটার দুটি। পাশাপাশি এই রাউটারে রয়েছে স্মার্ট হোম লিংক টেকনোলজি, মাসভিত্তিক অ্যাকটিভিটি রিপোর্ট পাওয়ার সুবিধা।
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে চার অ্যান্টেনার রাউটারটির দাম রাখা হয়েছে ৩৮৯৯ টাকা এবং দুই অ্যান্টেনার রাউটারটির দাম রাখা হয়েছে ১৯৫০ টাকা।
আনন্দবাজার/শাহী








