চাহিদার তুলনায় পাথর আমদানি না হওয়ায় বাড়তি দামের কারণে দেশের বাজারে পাথরের মূল্য বাড়ছে। ফলে বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন বন্দরের পাথর ব্যবসায়ীরা।
মেট্রোরেল, রূপপুর পারমাণবিক কেন্দ্রসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে পাথরের চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে। কিন্তু ভারতের অভ্যন্তরে সিরিয়ালসহ নানা জটিলতার কারণে সম্প্রতি বন্দর দিয়ে পাথর রপ্তানি কমিয়ে দাম বাড়িয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
এতে চাহিদার তুলনায় পাথর আমদানি না হওয়ায় বাড়তি দামের কারণে দেশের বাজারে পাথরের মূল্য বাড়ছে। ফলে বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন বন্দরের পাথর ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরে বর্তমানে আমদানিকৃত ৫/৮ ও ৩/৪ সাইজের পাথর প্রতি টন বিক্রি হচ্ছে ৩ হাজার ৭১০ টাকা থেকে শুরু করে ৩ হাজার ৭৫০ টাকা করে, যা আগে ৩ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছিল। আর হাফ ইঞ্চি সাইজের পাথর বিক্রি হচ্ছে ৩ হাজার ২৫০ টাকা দরে যা আগে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছিল।
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ, পাথর, গম, ভুট্টা, খৈল, ভুষিসহ গড়ে প্রতিদিন ১৭০-২০০ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। যার মধ্যে শুধুমাত্র পাথরের ট্রাক প্রবেশ করে ৬০-৭০টির মতো। কিছুদিন আগে এই সংখ্যা আরো বেশি থাকলেও এখন কিছুটা কমে এসেছে।
আনন্দবাজার/শহক








