কবি নুসরাত জাহান রিমা
জীবন যেন থমকে দাড়িয়েছে
লাশের পর লাশ,
মানুষ হতে মানুষ দূরে
মানবিকতার চরম অবক্ষয়।
পৃথিবী জুড়ে বিরাজমান
শুধু একটি নাম
করোনা, কোভিড ১৯!
দারিদ্রতার টানাপোড়েনে না খেয়ে
মরছে কত মানুষ,
হয়ে গেছি গৃহবন্দী
সক্ষম হয়েও উপার্জনে অক্ষম।
কিভাবে হবে প্রতিরোধ
এই মহামারী করোনা ভাইরাস?
কতো বড়ো বড়ো বিজ্ঞানী,পণ্ডিত
করতে পারছে না প্রতিরোধ,
সৃষ্টিকর্তা একমাত্র সহায়
কবে পাব মুক্তি
কবে শেষ হবে কোভিড ১৯ লড়াই?








